স্কুলছাত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত হওয়ার ঘটনায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট-তামাবিল সড়কের পীরেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শাহপরান থানার পুলিশ জানায়, বেলা দুইটার দিকে সড়কের পীরেরবাজার এলাকায় জহিরিয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে যাত্রাবাহী একটি বাস ধাক্কা দেয়। গুরুতর আহত মেয়েটিকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।