স্কুলছাত্রী আহত হওয়ার ঘটনায় অবশেষে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রী আহত হওয়ার ঘটনায় নবী হোসেন নামের সেই বখাটের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই স্কুলছাত্রীর চাচা আবু তালেব বাদী হয়ে গতকাল শনিবার ফতুল্লা থানায় মামলাটি করেন।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রীর গুরুতর আহত হওয়ার ঘটনা নিয়ে গত শুক্রবার প্রথম আলোতে ‘মোটরসাইকেলে ছাত্রীকে ছেঁচড়ে নিল বখাটে’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।