স্কুলছাত্রী উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে গত সোমবার রাতে এক জেএসসি পরীক্ষার্থীকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, বরগুনার পাথরঘাটা উপজেলার ওই ছাত্রীকে গত শনিবার মো. জুয়েল (২৩) নামের এক যুবক অপহরণ করে নিজ বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা জুয়েলের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। সোমবার রাতে পুলিশ জুয়েলের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে।
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি