স্কুলছাত্রী ও ভ্যানচালক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী সুমাইয়া ইসলামকে (১৪) শ্বাসরোধে এবং কুষ্টিয়ায় ভ্যানচালক চান্নু শেখকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামের চান্নু শেখ মঙ্গলবার রাত ১২টার দিকে দুর্বাচারা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। খবর পেয়ে স্থানীয় ও পরিবারের সদস্যরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ভোর পাঁচটার দিকে তিনি মারা যান।ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন মোল্লা বলেন, চান্নু শেখ অনেক আগে চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা তাঁকে মেরেছে।পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সুমাইয়া খাওয়া-দাওয়া সেরে ঘুমাতে যায়। গতকাল সকালে বেলা ওঠার পরও সে ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন ডাকাডাকি করে। এতেও সাড়া না পেয়ে শয়নকক্ষের দরজা ভেঙে লোকজন ভেতরে প্রবেশ করে জানালার পাশে নাবিলার নিথর দেহ দেখতে পান। পরে বেলা ১১টায় সদর থানার পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে বিকেল চারটায় মরদেহ দাফন করা হয়েছে।লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী সদর থানার উপপরিদর্শক আকরাম হোসেন জানান, স্কুলছাত্রীর গলায় ফাঁসের দাগ এবং হাতে ও পেটে সামান্য জখমের চিহ্ন রয়েছে।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. আলী হোসেন বলেন, সুমাইয়া ইসলামকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্তে জানা গেছে।চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির চৌধুরী জানান, সুমাইয়ার বাবা জহিরুল ইসলাম বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় শরিফুল ইসলাম (২৫) ও তাজুল ইসলাম (২৩) নামের সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়েছে।