স্কুলছাত্রী গণধর্ষণের শিকার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় গত শুক্রবার রাতে সপ্তম শ্রেণীর এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার হওয়া দুজন হলেন আরিফ (২০) ও সুমন (১৮)। তাঁরা পেশায় রাজমিস্ত্রি। উপজেলার ধানীখোলা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।ছাত্রীটির পরিবারের সদস্যরা ও পুলিশ জানান, ওই দিন রাত নয়টার দিকে নিজ বাড়ি থেকে ওই ছাত্রীকে চার-পাঁচজন দুর্বৃত্ত ধরে নিয়ে ধর্ষণ করে। রাতেই বাড়ির পাশের একটি স্থান থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ছাত্রীটির অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসক জানান।ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) জমির হোসেন জানান, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল শনিবার থানায় একটি মামলা করেছেন। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।