স্কুলছাত্রী চার দিন ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী (১৩) গত শনিবার থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় পরদিন গোয়ালন্দ ঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাতটার দিকে ওই ছাত্রী শহরের গোয়ালন্দ বাজারের ভাড়াবাড়ি থেকে প্রাইভেট পড়ার জন্য বের হয়। এরপর সে বাড়ি ফেরেনি।
গোয়ালন্দ ঘাট থানার ওসি এস এম শাহজালাল গতকাল মঙ্গলবার বলেন, এখন পর্যন্ত ওই ছাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় এক তরুণের সঙ্গে ওই ছাত্রীর ঘনিষ্ঠতা ছিল। ধারণা করা যাচ্ছে, তারা কোথাও পালিয়ে গেছে।
এদিকে শনিবার সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে শহরের কালুর মোড় এলাকা থেকে আরাফাত হোসেন নামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে মাইক্রোবাসে তুলে নেয় দুর্বৃত্তরা। পাটুরিয়া ফেরিঘাট থেকে কৌশলে সে পালিয়ে রক্ষা পায়।