স্কুলছাত্রী ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীর কড়াইলে গত বুধবার রাতে এক স্কুলছাত্রী (১২) ধর্ষণের শিকার হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলশান থানা জানায়, মেয়েটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ে। কড়াইল বস্তির বখাটে রানা মেয়েটিকে ফুসলিয়ে তাদের বস্তিঘরে নিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে। মেয়েটি বাসায় ফিরে ঘটনাটি জানায়। পরে তার নানি ধর্ষকের বাসায় গিয়ে এর প্রতিবাদ করলে ধর্ষক রানা ও তার মা মেয়েটির নানির মাথা ফাটিয়ে দেয়। গুলশান থানার উপপরিদর্শক রমজান আলী জানান, মেয়েটির মা বাদী হয়ে ধর্ষক রানাকে আসামি করে মামলা করেছেন। পুলিশ রানার মাকে আটক করেছে। ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।