স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত সোমবার মোহাম্মদ সোহেল (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে চতুর্থ শ্রেণীর ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়।
পুলিশ জানায়, রোববার রাতে উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের এক বসতবাড়িতে ঢুকে সোহেল ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। পরে শিশুটির চিৎকারে আশপাশ থেকে লোকজন ছুটে এলে তিনি পালিয়ে যান৷ এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে সোমবার সকালে সোহেলের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা দায়ের করেন৷ পরে উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের পুরানবাজার এলাকা থেকে ওই দিনই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ৷
মহেশখালী থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে।