স্কুলছাত্রী ধর্ষণের শিকার, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রী গত বুধবার স্কুলে যাওয়ার পথে গণধর্ষণের শিকার হয়েছে। ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে গ্রামবাসী চার যুবককে আটক করে। পরে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তার করা যুবকেরা হলেন উপজেলার বেগুনহাটি গ্রামের নরুল ইসলাম ওরফে জিতু (২৮), মো. রাসেল মিয়া (২৪), সুমন মিয়া (২২) ও শ্রীপুর গ্রামের মো. আশিক (২৫)।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার এক দরিদ্র কৃষকের মেয়ে ওই স্কুলের ছাত্রী বুধবার সকালে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। বেলা ১১টার দিকে পথে জিতুর নেতৃত্বে একদল যুবক তাকে জোর করে শ্রীপুরের টেকের একটি পরিত্যক্ত ঘরে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করেন। পরে ওই ছাত্রীর চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে ওই চার যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জামাল উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার করা যুবকদের বিরুদ্ধে এর আগেও নানা অপকর্মের একাধিক অভিযোগ ওঠে। তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।