স্কুলছাত্রী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর সদর উপজেলায় গতকাল রোববার এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।ভুক্তভোগী মেয়েটি একটি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। এলাকাবাসীর বিবরণ অনুযায়ী, বেলা ১১টার দিকে মেয়েটি বিদ্যালয়ে যাচ্ছিল। পথে একটি বাগানের কাছে ছাত্রীটিকে জাপটে ধরেন নাসির মাদবর (২৫)। তিনি বাগানের ভেতর নিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন। এতে মেয়েটি চেতনা হারিয়ে ফেলে। এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে।