স্কুলছাত্রী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় হাবিবা (১১) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলার গজারিয়ার মোড় এলাকায় রাস্তা পার হতে গিয়ে একটি নছিমনের নিচে গতকাল বুধবার দুপুরে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই হাবিবার মৃত্যু হয়।গজারিয়া গ্রামের আবদুল আউয়ালের মেয়ে হাবিবা গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।