স্কুলছাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরসেকান্দর রাস্তার মাথায় রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিমু আক্তার নিহত হয়েছে। শিমু উপজেলার পূর্ব চরসীতা এলাকার বাবুল হাসনাতের মেয়ে। সে পূর্ব চরসীতা মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। শিমুর মা নাছিমা আক্তার জানান, শিমুকে সঙ্গে নিয়ে তিনি রামদয়াল এলাকার বাবার বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে পূর্ব চরসীতা গ্রামের বাড়িতে ফিরছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে চরসেকান্দর রাস্তার মাথায় অটোরিকশাটি একটি রিকশাকে ধাক্কা দেয়। এ সময় শিমু সড়কের ওপর ছিটকে পড়ে। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। শিমুকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।