স্কুলছাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার চাপায় অন্তরা আক্তার (৭) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার ডেমরা-কালীগঞ্জ সড়কের বাওয়ালীয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসীর বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি মো. মাহমুদুল ইসলাম বলেন, অন্তরা আক্তার বাওয়ালীয়াপাড়ার আজাহার মিয়ার মেয়ে। সে ডাক্তারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাটিকে আটক করেছে।