স্কুলছাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। তার নাম নিলুফা আক্তার (১১)। সে গাইবান্ধা সদর থানার দক্ষিণ গিধারী এলাকার আবদুল লতিফের মেয়ে। সে বাবা-মায়ের সঙ্গে কালিয়াকৈরে ভাড়া থাকত। সে উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। বাবা চা-দোকানি। তাঁর কাছে যাওয়ার সময় নিলুফা গত রোববার বেলা ১১টার দিকে উপজেলার বোর্ড মিল খাদেম মার্কেট এলাকায় সফিপুর-বড়ইবাড়ি আঞ্চলিক সড়কে দুর্ঘটনার শিকার হয়।