স্কুলছাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসের চাপায় নিলুফা আক্তার (১২) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গত বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার তারাব বরপা এলাকায় এ ঘটনা ঘটে। নিলুফা আক্তার ওই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। সে স্থানীয় হাজি নুর উদ্দিন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, সকাল সাতটার দিকে উপজেলার তারাব বরপা এলাকায় বাড়ির পাশে ঢাকা-সিলেট মহাসড়ক রাস্তা পার হওয়ার সময় একটি বাস নিলুফাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিলুফার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসসহ চালক-হেলপার পালিয়ে গেছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে।