স্কুলছাত্রী ফাতিমা মস্তিষ্কের বিরল রোগে আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাইস্কুলের মেধাবী ছাত্রী ফাতিমা আহসান আভা শিক্ষাজীবনে প্রতিটি ক্লাসে প্রথম স্থান অধিকার করেছে। বড় হওয়ার স্বপ্ন পূরণে এগোতে থাকা মেয়েটি মস্তিষ্কের বিরল ময়াময়া রোগে আক্রান্ত হয়ে এখন আর স্কুলেই যেতে পারছে না। একাধিকবার স্ট্রোক হয়েছে তার।

চিকিৎসকদের পরামর্শ, ফাতিমার মস্তিষ্কে জরুরি ভিত্তিতে তিনটি অস্ত্রোপচার করা প্রয়োজন; যা বেশ ব্যয়বহুল। ফাতিমার বাবা মো. খায়ের উল আহসান একজন বেসরকারি চাকরিজীবী। তিনি বলেন, অর্থাভাবে প্রায় ছয় মাস ধরে মেয়েটার চিকিৎসা বন্ধ আছে। দিন দিন অবস্থার অবনতি ঘটলেও তাঁর পক্ষে মেয়ের চিকিৎসার ব্যয় জোগাড় করা সম্ভব হচ্ছে না। মেয়েকে বাঁচাতে তিনি সবার প্রতি তাঁর পাশে এগিয়ে আসার আকুল আবেদন জানিয়েছেন।

সহায়তা পাঠানোর ঠিকানা: মো. খায়ের উল আহসান, হিসাব নম্বর-১৯১.১০১.৩২৯৫৫; ডাচ্‌-বাংলা ব্যাংক। ডাচ্‌-বাংলা ব্যাংক রকেট নম্বর-০১৭১১-৩৪৭৮১৭৩। ই-মেইল: tipu 67 @gmail. com। বিজ্ঞপ্তি