স্কুলছাত্রী হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হলিধানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী সুমাইয়া ইসলাম ওরফে শ্রাবণীকে (৮) হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আক্তার হোসেন এ রায় দেন।এ ছাড়া প্রত্যেক আসামিকে আরও ২৫ হাজার টাকা করে জরিমানা, আনাদায়ে আরও দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন কলম চৌধুরী, সাইফুল ইসলাম ও রোমান আহমেঞ্চদ। ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি এনামুল হক জানান, ২০১১ সালের ১২ ডিসেম্বর পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে শ্রাবণীকে অপহরণ করা হয়। ওই তিনজন এক লাখ টাকা মুক্তিপণ না পেয়ে শ্রাবণীকে শ্বাস রোধ করে হত্যার পর লাশ গুম করেন। মামলার তদন্ত কর্মকর্তা হরিণাকুণ্ডু থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান প্রথমে মাইক্রোবাসের চালক রোমান আহম্মেদকে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তি মোতাবেক কলম ও সাইফুলকে গ্রেপ্তার করা হয়।