স্কুলছাত্রীকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার কাইচাবাড়ি এলাকা থেকে গতকাল শনিবার ১১ বছরের এক স্কুলছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মেয়েটির মা বলেন, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে তাঁর মেয়ে স্কুলের উদ্দেশে বাসা থেকে বের হয়। সকাল ১০টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি তাঁর বড় মেয়ের মুঠোফোনে কল দিয়ে অপহরণের কথা জানান। এ সময় মেয়েটিকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ওই ব্যক্তি ১০ লাখ টাকা পণ দাবি করেন। এর পরপরই তিনি আশুলিয়া থানায় গিয়ে পুলিশ কর্মকর্তাদের বিষয়টি জানান৷
থানার এসআই এ এফ এম সায়েদ বলেন, মেয়েটির মা সকালের দিকে থানায় এসে এসআই ইলিয়াস হোসেনের সঙ্গে দেখা করে অপহরণের বিষয়ে জানান। ইলিয়াস তাঁকে লিখিত অভিযোগ দিতে বলেন। কিন্তু তিনি অভিযোগ না দিয়েই চলে যান। এরপর তিনি আর থানায় আসেননি।