স্কুলছাত্রীকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় একজন এসএসসি পরীক্ষার্থীকে (১৬) অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়ের খেলার মাঠ থেকে অপহরণের ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, একটি নীল রঙের ব্যক্তিগত গাড়িতে করে অপহরণকারীরা মেয়েটিকে নিয়ে যায়। আগে থেকেই গাড়িটি সেখানে (খেলার মাঠে) দাঁড়ানো ছিল।মেয়ের বাবা জানান, দীর্ঘদিন ধরে পৌর এলাকার কুন্দশী গ্রামের সিদ্দিক মুন্সীর ছেলে মামুন (২২) তাঁর মেয়েকে পথেঘাটে উত্ত্যক্ত করেন। এ নিয়ে লোহাগড়া থানায় জিডি করা আছে। তাতেও রেহাই না পেয়ে দুই মাস আগে গ্রাম ছেড়ে অন্যত্র বাসা ভাড়া নিয়েছেন তিনি। কিন্তু শেষরক্ষা হলো না।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রকিব খান জানান, মামুনই মেয়েটিকে অপহরণ করেছেন। তাঁকে গ্রেপ্তার ও মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে।