স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল বুধবার ফেনীর অতিরিক্ত দায়রা জজ এবং নারী ও শিশু আদালত-২-এর বিচারক নিলুফার সুলতানা এ রায় ঘোষণা করেন। আদেশ দেওয়ার সময় জামিনে থাকা আসামি মনছুরের রাসুল আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাঁকে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।
সরকারি কৌঁসুলি ফরিদ আহম্মদ হাজারী বলেন, দাগনভূঞা পৌরসভার একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে ২০০৮ সালের ১২ জানুয়ারি স্কুলে যাওয়ার পথে অপহরণের পর ধর্ষণ করা হয়। ছাত্রীকে চট্টগ্রামে নিয়ে আটকে রাখা হয়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে গতকাল আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।