স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কাজিরখিল গ্রামে বাড়িতে হামলা-ভাঙচুর চালিয়ে এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা চালিয়েছে একদল সশস্ত্র সন্ত্রাসী।গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন দুই সন্ত্রাসীকে অস্ত্রসহ হাতেনাতে ধারে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আটক দুই সন্ত্রাসী হলেন—চাটখিল উপজেলার নয়নপুর গ্রামের শামছুল আলমের ছেলে মো. তারেক (২০) ও মোহামঞ্চদ উল্যাহর ছেলে মো. ইয়াছিন (২১)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আটটার দিকে ওই গ্রামের আমিনুল হকের বাড়িতে পাঁচ-ছয়জনের একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিতে হানা দেয়। বাড়ির লোকজন কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা বসতঘরে ঢুকে আসবাবপত্র, শো-কেসসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টি করে। একপর্যায়ে সন্ত্রাসীরা স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়।