স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে সজীব মিয়া (২৫) নামের এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার তাঁকে ওই শাস্তি দেওয়া হয়।
দণ্ড পাওয়া সজীব মিয়া আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের বাসিন্দা। গতকালই তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন, ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, সজীব উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে কয়েক দিন ধরে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে নানাভাবে উত্ত্যক্ত করছিলেন। গতকাল সকাল নয়টার দিকে ওই ছাত্রী বিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে রওনা হয়। উপজেলার রেলগেট এলাকায় পৌঁছালে সজীব ওই ছাত্রীকে উত্ত্যক্ত করা শুরু করেন। বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পথরোধ করে তাকে প্রেমের প্রস্তাব দেন সজীব। সে সময় বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী বিষয়টি দেখতে পেয়ে সজীবকে আটক করে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যান। পরে আদালত তাঁকে কারাদণ্ড দেন।