প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে বালক মনি (২২) নামের এক তরুণকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেন এ দণ্ড দেন। বালক মনি উপজেলার পিতলগঞ্জ এলাকার বাসিন্দা। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, বালক মনির বিরুদ্ধে দশম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। দুপুরে ওই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন।