স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে তরুণের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের ঝিনাইগাতীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে এক তরুণকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁকে ওই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত তরুণের নাম মনির হোসেন (১৮)। তাঁর বাড়ি ঝিনাইগাতী উপজেলার গান্ধিগাঁও পূর্বপাড়া গ্রামে। তাঁকে গত সোমবার পুলিশ জেলা কারাগারে পাঠিয়েছে।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মনির হোসেন এক স্কুলছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করছিলেন। বিষয়টি ওই ছাত্রীর অভিভাবকেরা মনিরের মা-বাবাকে একাধিকবার জানালেও কোনো কাজ হয়নি। তাই এ ব্যাপারে ব্যবস্থা নিতে ওই ছাত্রীর বাবা গত রোববার বিকেলে বিষয়টি ঝিনাইগাতীর ইউএনও মোহাম্মদ সেলিম রেজাকে জানান।