স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে বখাটে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ি-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক বখাটেকে গ্রেপ্তার করা হয়েছে। কালিয়া থানার পুলিশ গত মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে।কালিয়া থানা সূত্রে জানা গেছে, আহাদুল শেখ (২১) নামের ওই বখাটে ১২ জুলাই বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করে। ঘটনা জানাজানির পর লজ্জায় ছাত্রীটি বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়। ওই বখাটের হুমকিতে ওই ছাত্রীর পরিবার এ ঘটনায় থানায় কোনো মামলা করেনি। কালিয়া থানার পরিদর্শক সৈয়দ কামরুজ্জামান বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করতে রাজি হয়নি। তবে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্কুল কর্তৃপক্ষকে ওই বখাটের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন। সে অনুযায়ী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিভূতিভূষণ গত মঙ্গলবার কালিয়া থানায় মামলা করলে পুলিশ ওই দিনই আহাদুল শেখকে গ্রেপ্তার করে।