স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে জামাল হোসেন (১৯) নামের এক তরুণকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ দণ্ড দেন। জামালের বাড়ি বরগুনা সদর উপজেলার লেমুয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে বরগুনা শহরের রাসেল স্কয়ার এলাকায় পৌঁছালে জামাল ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন। এ সময় স্থানীয় লোকজন জামালকে আটক করে বরগুনা থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। বেলা ১১টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান তাঁকে ওই দণ্ড দেন।