স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে গত শনিবার রাতে জুয়েল রানা (১৯) নামের এক বখাটেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলী।
জুয়েলের বাড়ি সদরের খোকশাবাড়ি ইউনিয়নের দক্ষিণ রামকলা গ্রামে।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ছাত্রী স্কুল থেকে শনিবার বিকেলে বাড়ি ফেরার পথে জুয়েল তাকে আটকিয়ে উত্ত্যক্ত করেন। এ সময় ওই ছাত্রীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ওই বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে জুয়েলকে ওই দিন রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক ইউএনও মো. সাবেত আলী তাঁকে ওই শাস্তি দেন।
সদর থানার এসআই মো. আসাদুজ্জামান বলেন, জুয়েলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।