স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের রায়বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউটের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে সজীব (২২) নামে এক বখাটেকে সাত দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারিক হাকিম মাহবুবা আইরিন এ সাজা দেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালেব জানান, গতকাল মঙ্গলবার বিদ্যালয়ে প্রথম সাময়িকী পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে ওই ছাত্রী স্কুল প্রাঙ্গণে সহপাঠীদের সঙ্গে দাঁড়িয়ে ছিল। এ সময় সজীব এসে তাকে উত্ত্যক্ত করে। এতে ছাত্রছাত্রী ও শিক্ষকেরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।