স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের দেবিপুর গ্রামের ওয়াসিম আকরাম ওরফে বাবু (১৮) নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম করাদণ্ড দিয়েছেণ ভ্রাম্যমাণ আদালত।গতকাল মঙ্গলবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে ওই সাজা দেন। সাজা দেওয়ার পর অভিযুক্ত ওয়াসিম আকরামকে সুধারাম থানায় সোপর্দ করা হয়। পরে সেখান থেকে বিকেলে তাঁকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়।আদালত সূত্রে জানা গেছে, নেয়াজপুর ইউনিয়নের ফিরোজ শাহ মাইজভান্ডারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ওই ছাত্রীকে (১৩) এক বছরের বেশি সময় ধরে একই ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের বখাটে ওয়াসিম আকরাম উত্ত্যক্ত করে আসছেন। গতকাল বেলা দেড়টার দিকে ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওয়াসিম তাকে উত্ত্যক্ত করলে সে বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি জানায়।এরপর তার মা তাৎক্ষণিক মেয়েকে নিয়ে ইউএনওর কার্যালয়ে ওই বখাটের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। পরে ইউএনওর নির্দেশে সুধারাম থানা পুলিশ ওয়াসিমকে আটক করে কার্যালয়ে হাজির করে। ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপস্থিত সাক্ষী-প্রমাণ ও স্বীকারোক্তির ভিত্তিতে অভিযুক্ত ওয়াসিম আকরামকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।