স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর পৌরসভার পুলিশ লাইন এলাকায় এক স্কুলছাত্রীকে (১৪) উত্ত্যক্ত করায় দায়ে মো. ইলিয়াস (২৪) নামের এক যুবককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম সঞ্জীব দাশ এ দণ্ড দেন। ইলিয়াসের বাড়ি পিরোজপুর সদর উপজেলার কুমারখালী গ্রামে।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই স্কুলছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল। বিদ্যালয়ের সামনে ইজিবাইকচালক ইলিয়াস মেয়েটিকে উত্ত্যক্ত করেন। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইলিয়াসকে আটক করে। এরপর নির্বাহী হাকিম সঞ্জীব দাশ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইলিয়াসকে কারাদণ্ড দেন।