স্কুলছাত্রীকে উত্ত্যক্ত তিনজনকে পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্কাউট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে গতকাল বৃহস্পতিবার তিন শিক্ষার্থীকে আটক করে গণপিটুনি দিয়েছে স্কুলের ছাত্রছাত্রী ও এলাকাবাসী। বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার মৌচাক স্কাউট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রী গতকাল বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় ওত পেতে থাকা আতিকুল ইসলাম (১৬), শফিকুল ইসলাম (১৫) ও জাহিদুল ইসলাম নামে তিন শিক্ষার্থী একটি মোটরসাইকেল নিয়ে তাকে গতিরোধ করে এবং উত্ত্যক্ত করে। এ সময় স্কুলছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ও স্কুলের অন্য ছাত্রছাত্রীরা এগিয়ে এসে ওই তিন শিক্ষার্থীকে আটক করে তাদের গণপিটুনি দেয়। পরে ওই দিন বিকেলে মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমানসহ স্থানীয় ব্যক্তি ও স্কুলের শিক্ষক এবং আটক শিক্ষার্থীদের পরিবার বসে আলোচনা করে সামাজিকভাবে বিষয়টি মীমাংসা করেন।