স্কুলছাত্রীকে উত্ত্যক্ত যুবকের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা এলাকায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় হূদয় রাজবংশী (১৮) নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।পুলিশ জানায়, গতকাল রোববার সকাল ১০টার দিকে পুরাতন বান্দুরা ইছামতি নদীর সেতুর সামনে দিয়ে স্কুলে যাওয়ার সময় হূদয় রাজবংশী ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন। এ সময় ওই ছাত্রীর বাবা ও ভাই এর প্রতিবাদ করলে হূদয় তাঁদের মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হূদয়কে আটক করে থানায় নিয়ে আসে। বিকেল চারটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হূদয়কে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেন। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।