স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে বখাটে কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় দায়ে এক বখাটেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর নাম নুরুল আবছার (২৩)। তিনি সদরের পুরাতন উপজেলা এলাকার রফিক মিয়ার ছেলে। গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে যাওয়ার সময় ছাত্রীর পথরোধ করেন আবছার। ওই সময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে আবছারকে ধরে পুলিশে সোপর্দ করে।

মানিকছড়ি থানার উপপরিদর্শক গৌতম চন্দ্র দে বলেন, বৃহস্পতিবার রাতে ছাত্রীর বাবা বাদী হয়ে বখাটের বিরুদ্ধে মামলা করার পর শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।