স্কুলছাত্রীকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক স্কুলছাত্রীকে অপহরণের এক মাস সাত দিন পর উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ বাসস্ট্যান্ড থেকে গতকাল মঙ্গলবার সকালে ওই ছাত্রীকে উদ্ধার করে আদালতের হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানায়, গত ১৬ জুলাই বুধন্তি ইউনিয়নের ফতেহপুর গ্রামের বখাটে দিল্লর মিয়া বিদ্যালয়ে যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) নূর হোসেন বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।