স্কুলছাত্রীকে গাছের সঙ্গে বেঁধে অশ্লীল ভিডিও ধারণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নে বিদ্যালয়ে পড়ুয়া এক কিশোরীকে গাছের সঙ্গে বেঁধে অশ্লীল ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে৷ শামীম নামের ওই বখাটে এখন সেই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছেন বলে িকশোরীর পরিবার জানিয়েছে৷
এ ঘটনায় গতকাল রোববার বিকেলে ওই কিশোরীর মা ফতুল্লা মডেল থানার বক্তাবলী পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দিয়েছেন৷
অভিযোগ থেকে জানা যায়, স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীকে গত কয়েক মাস ধরে বক্তাবলীর প্রসন্ননগর এলাকার শামীম প্রেমের প্রস্তাব দেওয়াসহ রাস্তাঘাটে উত্যক্ত করে। গত শুক্রবার সন্ধ্যা ছয়টায় মেয়েটি বাড়ি থেকে প্রসন্ননগর এলাকায় কোচিং সেন্টারে পড়তে যাওয়ার পথে বখাটে শামীম কয়েকজন সাঙ্গপাঙ্গসহ তার পথরোধ করে। একপর্যায়ে শামীম হাতে থাকা ধারালো ছুরির ভয় দেখিয়ে মেয়েটিকে কাছেই একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে৷ এরপর মুঠোফোনে কিশোরীটির অশ্লীল ভিডিও ধারণ করে। প্রায় দুই ঘণ্টা আটকে রাখার পর মেয়েটিকে ছেড়ে দেয় তারা৷ এখন শামীম তার সঙ্গে প্রেম না করলে ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে৷