স্কুলছাত্রীকে ধর্ষণ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। মেয়েটিকে ধর্ষণের অভিযোগে মুরাদ হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মুরাদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার বাগবাড়ি গ্রামে। পুলিশের বিবরণ অনুযায়ী, নানা প্রলোভনে ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মুরাদ। শুক্রবার ফুসলিয়ে মেয়েটিকে আখাউড়া শহরে আনেন মুরাদ। স্থানীয় একটি আবাসিক হোটেলে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন তিনি। ওই কিশোরী চিৎকার শুরু করলে মুরাদ পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে। পরে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়। আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন বলেন, ঘটনার তদন্ত চলছে।