স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের এক স্কুলছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে রাউৎহাট গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন (৩৫) ধর্ষণ করেছেন বলে মেয়েটি অভিযোগ করেছে। গত শুক্রবার রাতে কসবা থানায় মেয়েটির বাবা বিল্লালের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে বিল্লাল একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করেন। পরে মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। বিল্লাল পালিয়ে যান।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, বিল্লালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।