স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুরে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর চাচা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় দুজনকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ জানান, ওই ছাত্রীকে ৪ এপ্রিল বিদ্যালয়ে যাওয়ার পথে গাড়িতে তুলে নিয়ে যান দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বুরুমপুর গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী আবু বক্কর (৩৪) ও তাঁর সহযোগী ইলিয়াছ মিয়া (৩০)। পরে পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার রাতে শহরের একটি বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ সময় আবু বক্কর ও ইলিয়াছকে গ্রেপ্তার করে জগন্নাথপুর থানায় নিয়ে আসে পুলিশ। ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকছুদুর রহমান বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। গতকাল শনিবার ওই দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।