স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির পানছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।
গত রোববার মাটিরাঙা উপজেলার তবলছড়ির বটতলী এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি পানছড়ি উপজেলার দমদম এলাকায়।
খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তি ধর্ষণের কথা স্বীকার করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার সকালে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে এক যুবক ধর্ষণ করেন। এ ঘটনায় ধর্ষণের শিকার ছাত্রীর বাবা অজ্ঞাতনামা এক যুবককে আসামি করে পানছড়ি থানায় মামলা করেন। ধর্ষণের শিকার ওই ছাত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জব্বার বলেন, ‘সোর্স নিয়োগ করে আসামিকে চিহ্নিত করার পর গ্রেপ্তার করা হয়।’