স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা গ্রামের এক স্কুলছাত্রীকে ধর্ষণ এবং সেই দৃশ্য মুঠোফোনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশ গত সোমবার রাতে মো. রায়হান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। মেয়েটির বাবার মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ এ ব্যবস্থা নেয়। এজাহার সূত্রে জানা গেছে, গড়দুয়ারা গ্রামের হীরানবী তালুকদার বাড়ির মো. রায়হান কিছুদিন ধরে একই এলাকার ড. শহিদুল্লাহ একাডেমির দশম শ্রেণীর এক ছাত্রীকে (১৫) বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কের চেষ্টা করে আসছিলেন। কিন্তু মেয়েটি বিয়ের আগে এতে রাজি না হওয়ায় রায়হান তাকে একপর্যায়ে বিয়ের প্রস্তাব দেন। জবাবে মেয়েটি তার এসএসসি পরীক্ষার পর সামাজিকভাবে বিয়ের প্রস্তাব দিতে বলে। কিন্তু বখাটে রায়হান এতে ক্ষুব্ধ হয়ে মেয়েটিকে নানাভাবে উত্ত্যক্ত করতে শুরু করেন। একপর্যায়ে মেয়েটি এ ঘটনা তার মাকে জানায়। পরে মেয়েটির পরিবার বিষয়টি রায়হানের মা-বাবাকে জানায়। এতে রায়হান আরও ক্ষুব্ধ হয়ে যান। এ অবস্থায় নিরাপত্তার জন্য মেয়েটিকে তার চাচা ও প্রতিবেশী শফির বাসায় রাখা হয়। এজাহারে অভিযোগ করা হয়েছে, মেয়েটি তার চাচার বাসায় বসে পড়াশোনার সময় ২৩ আগস্ট রাত সাড়ে আটটার দিকে রায়হান গোপনে তার কক্ষে ঢুকে পড়েন। এরপর মেয়েটির মুখ চেপে ধরে তাকে টেনেহিঁচড়ে বাড়ির ছাদে নিয়ে ধর্ষণ করেন এবং এ দৃশ্য রায়হান তাঁর মুঠোফোনে ধারণ করেন। রায়হান পরে তা বিভিন্নজনের মুঠোফানে ছড়িয়ে দেন। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে গত সোমবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাটহাজারী থানায় একটি মামলা করেন। পুলিশ রাতেই রায়হানকে গ্রেপ্তার করে।