স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুরে দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে।গ্রেপ্তার হওয়া ব্যক্তির বাড়ি উপজেলার ফতেপুর গ্রামে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কেশবপুর থানায় মামলা হয়েছে।মামলার এজাহারে বলা হয়েছে, উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী বাড়ির পাশের বাজারের একটি দোকানে মুঠোফোনের সেটে চার্জ দিয়ে রাত আটটার দিকে বাড়ি ফিরছিল। এ সময় বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ওই ব্যক্তি তাকে বাইসাইকেলে উঠিয়ে একটি বাগানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ওই ছাত্রী চিৎকার দিলে এলাকাবাসী ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন।