স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা দৃশ্য ধারণ করে মুঠোফোনে ছড়িয়ে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক স্কুলছাত্রীর অশ্লীল ছবি তুলে ও ভিডিও ধারণ করে মুঠোফোনের সেটে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা গত বুধবার উপজেলার জগন্নাথপুর গ্রামের জুয়েল খাঁসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।
পুলিশ ও মামলার এজাহার থেকে জানা গেছে, জগন্নাথপুর গ্রামের জাহের খাঁর ছেলে জুয়েল (২০) স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে (১৪) প্রায়ই উত্ত্যক্ত করত। ওই ছাত্রী বিষয়টি তাঁর মা-বাবাকে জানালে তিনি আরও ক্ষিপ্ত হন। ১ আগস্ট সকালে নানার বাড়ি যাওয়ার পথে জুয়েল ও তাঁর তিন সহযোগী ওই ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তারা ডিজিটাল ক্যামেরা ও মুঠোফোন দিয়ে তার অশ্লীল ছবি তোলে ও ভিডিও ধারণ করে। পরে ওই ছাত্রীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে। পরে জুয়েল ও তার সহযোগীরা ওই সব ছবি ও ভিডিও মুঠোফোনের সেটে ছড়িয়ে দেয়। এ বিষয়ে জুয়েলের বাবা জাহের মিয়া বলেন, ‘তাঁর ছেলে খারাপ কাজ করেছে। কিন্তু কী করব বুঝে উঠতে পারছি না।’ কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার জানান, ওই ছাত্রীর অশ্লীল ছবি ও ভিডিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় জুয়েলসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।