স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গৃহশিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াইহাজারে এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পুলিশ আসাদ (২৫) নামের এক গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে আড়াইহাজার উপজেলার নৈকাহন এলাকা থেকে আসাদকে গ্রেপ্তার করে পুলিশ। তবে আসাদ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন, ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে ফাঁসানো হয়েছে।জানা গেছে, আড়াইহাজার উপজেলার সুলতান সাদী উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে পড়াতেন ফতেহপুর ইউনিয়নের বাবুরপুরা গ্রামের আসাদ।