স্কুলছাত্রীকে ফিরিয়ে দিয়েছে অপহরণকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় অপহূত এক এসএসসি পরীক্ষার্থীকে (১৬) গত রোববার গভীর রাতে একটি মাইক্রোবাসে করে এনে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। রোববার সকালে মেয়েটিকে অপহরণ করা হয়েছিল। গতকাল সোমবার প্রথম আলোয় এ ব্যাপারে ‘স্কুলছাত্রীকে অপহরণ’ শীর্ষক একটি সংবাদ ছাপা হয়।অপহরণের পর চারজনকে আসামি করে মেয়ের বাবা লোহাগড়া থানায় মামলা করেন। আসামিরা হলেন লোহাগড়া পৗর এলকার কুন্দশী গ্রামের মামুন, তাঁর ভাই মাসুদ, বাবা সিদ্দিক মুন্সী ও মামুনের বন্ধু রুবেল শিকদার। মামুন মেয়েটিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল। মেয়ের বাবা জানান, ‘মামলা তুলে নেওয়ার শর্তে মেয়েটিকে ফেরত দেওয়া হবে বলে একটি মহল প্রস্তাব দেয়। এতে রাজি হওয়ার পর রাতে মেয়েকে ফেরত পাই। মেয়ে জানিয়েছে, তাকে খুলনার দিকে নেওয়া হয়েছিল।’