স্কুলছাত্রীকে মারধর করেছে বখাটেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে বখাটেরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। ওই ছাত্রীকে একটি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।ওই ছাত্রীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী যুবক শওকত বেপারী দীর্ঘদিন থেকে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। রোববার সকালে ওই ছাত্রী তার এক সহপাঠীর সঙ্গে বিদ্যালয়ে যাচ্ছিল। পথে শওকতসহ পাঁচজন যুবক তার গতিরোধ করে। প্রতিবাদ করলে শওকতসহ অন্যরা ওই ছাত্রীকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। এ ঘটনায় ছাত্রীর পরিবার চরভদ্রাসন ইউএনও আবদুর রশিদের কাছে লিখিত অভিযোগ করেছে। ইউএনও আবদুর রশিদ বলেন, ‘ঘটনার সত্যতা পাওয়া গেছে। বখাটেদের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।