স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, যুবক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগারের প্রতীকী ছবি
কারাগারের প্রতীকী ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত রহিদুল ইসলাম তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের জয়গুনজোত এলাকার ঝরু মোহাম্মদের ছেলে।

আজ মঙ্গলবার দুপুরে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানিউল ফেরদৌস এ দণ্ডাদেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বেগম খালেদা জিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রী বাড়ি থেকে হেঁটে স্কুলে যাচ্ছিল। পথে রহিদুল ইসলাম ওই স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে যুবককে আটক করে স্কুলে নিয়ে যায়।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশসহ তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানিউল ফেরদৌস ওই স্কুলে গিয়ে উভয়ের জবানবন্দি গ্রহণ শেষে ওই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।