স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে ৭ বখাটে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে রাজধানীর কাফরুল এলাকার সাগরিকা নেভি স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আরও পাঁচ বখাটে তরুণকে র‌্যাব গ্রেপ্তার করেছে। এ ছাড়া নাটোরের একটি স্কুলের সামনে থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার পৃথকভাবে এ সাতজনকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-৪-এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে স্কুলের সামনে থেকে বখাটে যুবক মো. ইয়ার আলী, মো. পলাশ, মো. বাবুল, মো. সেলিম মিয়া ও মো. জুয়েলকে গ্রেপ্তার করে।এ ছাড়া র‌্যাব-৫-এর সদস্যরা নাটোর জেলার সদর থানার নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে বখাটে যুবক মো. রাসেল ও মো. রবিনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে স্কুলের ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল।