স্কুলছাত্রীর অশ্লীল ছবি তুলে প্রচার গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীর অশ্লীল ছবি মুঠোফোনে ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গতকাল রোববার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ওই ছাত্রীর একাধিক ছবি উদ্ধার করা হয়।এলাকাবাসীর অভিযোগের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গতকাল সকালে সুজন মিয়া (১৮) ও জুবায়ের (১৯) নামের দুই ব্যক্তি জোর করে নবম শ্রেণীর এক ছাত্রীর অশ্লীল ছবি মুঠোফোনে ধারণ করেন। এরপর তা এলাকার অন্য যুবকদের মুঠোফোনে ছড়িয়ে দেন।