স্কুলছাত্রীর আত্মহত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্কুলছাত্রী শারমিন আক্তার (১৩)। বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের গাজিরচর গ্রামে এই ঘটনা ঘটে। শারমিন ওই গ্রামের আবুল সিকদারের মেয়ে ও গাজিরচর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। গতকাল দুপুর ১২টার দিকে বাড়ি থেকে শারমিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শারমিনের বাবা আবুল সিকদার জানান, বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা দেওয়া নিয়ে শারমিনের সঙ্গে তার মায়ের কথা-কাটাকাটি হয়। এ সময় মা তাকে গালিগালাজ করলে অভিমানে ঘরের আড়ায় ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। বরিশাল অফিস