স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গতকাল বুধবার বিকেলে নূরজাহান আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে যাত্রাবাড়ী জুনিয়র অ্যাড বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। পারিবারিক সূত্র জানায়, নূরজাহান তার মা-বাবার সঙ্গে দক্ষিণ যাত্রাবাড়ীর ৩৩৩/এ পূবালী এলাকায় থাকত। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে সে সবার অজান্তে শোবার ঘরের ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগায়। গোঙানির শব্দে বাসার লোকজন দরজা ভেঙে সিলিং ফ্যান থেকে দ্রুত নামিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নূরজাহানের বাবা পরিবহনের ইঞ্জিনমিস্ত্রি। তিনি হাসপাতালে সাংবাদিকদের জানান, কী কারণে নূরজাহান গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে, তা তিনি জানেন না। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম বলেন, তিনি ঘটনাটি জানেন।